তৃণমুলের নেতা-কর্মীদের নিয়ে সভা করবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করবেন। ৩০ জুলাই আওয়ামী লীগের বিশেষ এ সভায় তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জেলা ও মহানগর, উপজেলা ও থানা এবং জেলা সদরে অবস্থিত পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। দলের নেতারা ছাড়াও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌর মেয়ররাও উপস্থিত থাকবেন।
এছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতপ্র্রতিম সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও এ সভায় থাকতে বলা হয়েছে। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের যৌথ স্বাক্ষরে সংশ্লিষ্ট নেতা ও জনপ্রতিনিধিদের নামের তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় একাধিক সূত্র জানায়, সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি ভালোভাবে শুরু করতে নির্দেশ দেবেন আওয়ামী লীগ সভাপতি। দলের অভ্যন্তরীণ কোন্দল, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবব্ধভাবে নৌকার জন্য কাজ করার নির্দেশনা থাকবে।
দলীয় একাধিক সূত্র মতে, নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের উদ্বুদ্ধ করতেই এ সভা ডাকা হয়েছে। সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই এ ধরনের সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











